রুপায় হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকের পদক নিয়ে একটা কথা বেশ শোনা যায়—কেউ রুপার পদক জেতে না, সোনার পদক হারে। মারিয়া স্টাডনিকের চেয়ে বেশি কথাটির প্রমাণ আর কেউ দিয়েছেন? মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণির কুস্তিতে জাপানের এরি তোসাকার কাছে হেরে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মারিয়াকে। সন্তুষ্ট? তা মোটেই ছিলেন না আজারবাইজানের কুস্তিগির মেয়ে। ২০১২ লন্ডন অলিম্পিকে রুপা জিতেছিলেন। এবারও সোনা জিততে না পারার হতাশা এতটাই তাঁকে কুরে কুরে খাচ্ছিল যে পোডিয়ামে উঠে গলায় পরতে না পরতেই পদকটা ছিঁড়ে ফেলেন। পরে চিত্রগ্রাহকেরা ছবি তুলতে গেলে পদকটি হাতে নিয়ে শরীরের পেছনে লুকিয়ে ফেললেন। কী আর করা, একটা ছবি তোলার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হলো চিত্রগ্রাহকদের। এএফপি।