রুবচিচকে বাফুফের আলটিমেটাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশ দিন পার হয়েছে, আর অপেক্ষা নয়। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। রবার্ট রুবচিচের ব্যাপারে এমনটাই ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী পরশু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কাল বাফুফে অফিস থেকে জানানো হয়েছে।১ জুন ভোরে কাউকে কিছু না জানিয়ে ঢাকা ছাড়েন জাতীয় ফুটবল দলের ক্রোয়েশিয়ান কোচ। এর পর থেকে তাঁর সঙ্গে সরাসরি কথা বলতে পারেনি বাফুফে। তবে এজেন্টের মাধ্যমে বাফুফে জানতে পেরেছে, রুবচিচের না ফেরার সম্ভাবনা ষাট ভাগ।বাফুফে সূত্র জানিয়েছে, রুবচিচকে ফেরার আলটিমেটাম দিয়ে গত পরশু চিঠি পাঠানো হয়েছে। আজকের দিনটি পর্যন্ত অপেক্ষা করা হবে। রুবচিচ ইতিবাচক কিছু না জানালে তাঁর সঙ্গে সম্পর্কের ইতি টানবে বাফুফে। সেই সম্ভাবনাই বেশি।