রুবচিচের ক্যাম্পে ২৬ ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ ও ৭ মার্চ কুয়েতের বিপক্ষে অলিম্পিক প্রাক-বাছাইয়ের দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছেন কোচ রবার্ট রুবচিচ। ৫৬ জন খেলোয়াড়ের মধ্যে এই খেলোয়াড়দের কোচ বেছে নিয়েছেন দুটি অনুশীলন ম্যাচে দেখে। ১৯৮৯ সালের ১ জানুয়ারি পর জন্ম নেওয়া খেলোয়াড়ই আছেন তালিকায়। এ কারণে এশিয়াডের দল থেকে মাত্র ৫ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। ১৯ ডিসেম্বর সকাল ১০টায় বিকেএপিতে খেলার সরঞ্জামসহ খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। আপাতত পাঁচ দিন ক্যাম্প চলবে।প্রাথমিক দল: মোহাম্মদ নেহাল, সুলতান আহমেদ, মিতুল হাসান, মিন্টু শেখ, মোজাদ্দেক হোসেন, আসিফ হোসেন, উত্তম কুমার, শওকত রাসেল, সৈকত ভৌমিক, আশরাফ মাহমুদ, ইয়ামিন আহমেদ, নাহিদুল ইসলাম, মোনায়েম খান, মেজবাবুল হক, নাঈমুর রহমান, ইমতিয়াজ সুলতান, শাহ আলমগীর কবির, জাহেদ হোসেন, মোহাম্মদ ইউসুফ, চৌমিন রাখাইন, তৌহিদুল আলম, শাখাওয়াত রনি, ওয়াহিদ আহমেদ, মোহাম্মদ সোহেল, সোহেল রানা, মিঠুন চৌধুরী।