রুবচিচের দায় ২০ শতাংশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসে বাংলাদেশ দলের ব্যর্থতার দায় ২০ শতাংশের বেশি নিতে রাজি নন রবার্ট রুবচিচ। বাংলাদেশের ক্রোয়েশিয়ান কোচ এশিয়াডের তিন ম্যাচ নিয়ে এখনো তাঁর রিপোর্ট দেননি। তবে রিপোর্ট তৈরি করেছেন এবং আগামীকাল বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কাছে তা জমা দেবেন বলে কাল জানিয়েছেন।রিপোর্টে কী থাকছে দিয়েছেন সেই আভাসও, ‘ভালো পরিকল্পনা এবং ভালো প্রস্তুতি নিয়েই এই ধরনের প্রতিযোগিতায় যাওয়া উচিত। আমার বিপোর্টের মূল কথাটাই হবে এটা।’এশিয়াডে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল উজবেকিস্তান ও আরব আমিরাতের কাছে হেরেছে ৩-০ গোলে। হংকংয়ের বিপক্ষে জয় চেয়ে উল্টো ৪-১ গোলে উড়ে গেছে।দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল রুবচিচের প্রথম টুর্নামেন্ট। হংকংয়ের কাছে ওভাবে বিধ্বস্ত হওয়াটা ছিল এই সফরে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ধাক্কা। রুচচিচ এ জন্য প্রস্তুতির অভাবের সঙ্গে ইনজুরি-সমস্যাকেও দায়ী করেছেন। তাঁর নিজের দায় কতটা? তাঁর জবাব, ‘২০ শতাংশের বেশি নয়। আমি সময় পাইনি, প্রস্তুতিও ভালো হয়নি।’অলিম্পিক প্রাক-বাছাইয়ে কুয়েতের সঙ্গে দুটি ম্যাচ। ২৩ ফেব্রুয়ারি কুয়েতে, ৭ মার্চ বাংলাদেশে। এটিও অনূর্ধ্ব-২৩ দলের, তবে বয়সের বাধায় এশিয়াডের দলের দু-তিনজন ছাড়া বাকিদের পাচ্ছেন না রুবচিচ। ‘৪৫ জনের প্রাথমিক খেলোয়াড় তালিকা করেছি। দুটি ম্যাচ খেলে ২২ জন চূড়ান্ত করে অনুশীলন। গোটা দশেক প্রস্তুতি ম্যাচ খেলতে চাই। একটি বা দুটি দেশের বাইরে। ভালো প্রস্তুতি এবং ভালো পরিকল্পনার বিকল্প নেই’—বলেছেন রুবচিচ।