রুবাইয়াতের ১৮৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১০ বলে ১৮ চার ও ১৩ ছক্কায় ১৮৮ রান। প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে হইচই ফেলল উইলস ফ্লাওয়ার স্কুলের রুবাইয়াত রেদোয়ান। কাল জগন্নাথ হল মাঠে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বিপক্ষে বিস্ফোরক ইনিংসটি খেলেছে রুবাইয়াত। ঢাকা মহানগর অঞ্চলের ম্যাচটিতে ৪৪.৩ ওভারে ৩৪৮ রানে অলআউট হয় লিটল ফ্লাওয়ার। এরপর মতিঝিল বয়েজকে মাত্র ৮৫ রানে অলআউট করে ২৬৩ রানে জেতে রুবাইয়াতের স্কুল। অন্য ম্যাচে রায়েরবাজার উচ্চবিদ্যালয় (১২৭) ৩৯ রানে হারিয়েছে নবকুমার ইনস্টিটিউটকে (৮৮)।