রুবেল-সাফিনার সাফল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ জাতি এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসের বালক-বালিকা দুই বিভাগেই সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিমুকুট জিতেছে বাংলাদেশের রুবেল ও শাহ সাফিনা। রমনা টেনিস কমপ্লেক্সে কাল বালক এককের ফাইনালে রুবেল হারিয়েছে পাকিস্তানের নাফি কলিমকে। বালক দ্বৈতের ফাইনালেও জিতেছে বাংলাদেশের রুবেল-মাহিন জুটি। বালিকা এককের ফাইনালে শাহ সাফিনা স্বদেশি প্রীতি আফরানা ইসলামকে হারানোর পর দ্বৈতে আফরানাকে নিয়েই জুটি গড়ে জেতে সাফিনা। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, ফ্রান্সের খেলোয়াড়েরা অংশ নিয়েছে এই টুর্নামেন্টে।