রুবেলের কাঁধে অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রোপচার সফল হয়েছে। তবে অস্ত্রোপচারের পর কাঁধে এতটাই ব্যথা অনুভব করছেন যে এক দিনের জায়গায় দুই দিন নিবিড় পর্যবেক্ষণে থাকতে হচ্ছে রুবেল হোসেনকে। গত পরশু দক্ষিণ আফ্রিকার কেপটাউনের এক হাসপাতালে জাতীয় দলের এই পেসারের ডান কাঁধে অস্ত্রোপচার করা হয়েছে।অস্ত্রোপচার করেছেন দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞ চিকিৎসক ডি বিয়ার্স। তাঁর সঙ্গে কথা বলেই দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বিভব সিং। ফিজিওকে উদ্ধৃত করে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, রুবেলের কাঁধে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার সফল হলেও তাঁকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, এখনো সেটা বলেননি চিকিৎসকেরা। তবে এ ধরনের অস্ত্রোপচারের পর অন্তত চার-পাঁচ মাস খেলার বাইরে কেটে যায়, এমনটা জানিয়েছেন বিসিবির চিকিৎসক।