রুবেলের গড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৮.৪৭—এই গড় ব্যাটিংয়ের হলে নিশ্চিত চোখ ধাঁধিয়ে যেত সবার। তুলনা হতো স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে। সমস্যা হলো, এটা রুবেল হোসেনের বোলিং গড়! ১৩তম টেস্ট খেলছেন, ১৭ উইকেট পেয়েছেন ওই গড়ে। দেশের উইকেটে ন্যূনতম সহযোগিতা পাননি, ভাগ্যও অনেক সময় সঙ্গ দেয়নি। কিন্তু বাস্তবতা হলো, কমপক্ষে ১০ উইকেটশিকারিদের মধ্যে টেস্ট ইতিহাসে সবচেয়ে বাজে বোলিং গড় রুবেলেরই! বাজে গড়ের এই তালিকায় রুবেলের পরেই আছেন আরেক বাংলাদেশি। ১০ টেস্টের ক্যারিয়ারে ১৪ উইকেট পাওয়া মোহাম্মদ শরিফের গড় ৭৯!