রুশ চ্যাম্পিয়নকে দুবার রুখে দিলেন জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজারবাইজানে বিশ্ব দাবার প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত খেলেছেন জিয়াউর রহমান। বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার কাল আবার রুখে দিয়েছেন রাশিয়ান চ্যাম্পিয়ন ইভগেনি টমাশেভস্কিকে। ২৭৫৮ রেটিংধারী টুর্নামেন্টের দ্বাদশ বাছাই এই সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে এদিন কালো নিয়ে খেলে ২৯ চালে ড্র করেন। পরশু প্রথম ম্যাচেও টমাশেভস্কির সঙ্গে ড্র করেছেন জিয়া।
প্রথম রাউন্ডে দুজনের পয়েন্ট ১-১ হওয়ায় টাইব্রেকিংয়ে নির্ধারিত হবে দ্বিতীয় রাউন্ডে কে যাবেন। আজ তাঁদের খেলতে হবে ২৫ মিনিটের দুটি ম্যাচ। পয়েন্ট সমান থাকলে আবার দুটি ম্যাচ হবে ১০ মিনিটের। এতেও নিষ্পত্তি না হলে ৫ মিনিটের দুটি ম্যাচ। সমতা চলতে থাকলে সাডেনডেথে বেছে নেওয়া হবে একজনকে। দ্বিতীয় রাউন্ডের টিকিট পেতে জিয়ার সামনে তাই আজ বড় এক পরীক্ষাই।