রুশ দাবাডুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ১৭ বছর বয়সে হয়েছেন গ্র্যান্ড মাস্টার। ৪২ জন রুশ গ্র্যান্ড মাস্টারের অংশগ্রহণে মস্কো ওপেন দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন এ বছরই। রুশ দাবার সেই প্রতিভা ইউরি ইয়েলিসেভ আর নেই। শনিবার মস্কোয় এক অ্যাপার্টমেন্ট ভবনের ১২ তলার এক বারান্দা থেকে আরেক বারান্দায় লাফ দিতে গিয়ে নিচে পড়ে মারা গেছেন। বয়স হয়েছিল ২০ বছর। বিবিসি।