রুশ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈরিতা রাজনীতির অঙ্গন থেকে হয়তো ছড়িয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গনেও। রুশ সংসদের দুজন সদস্য ফিফার কাছে চিঠি লিখে দাবি জানিয়েছেন, ২০১৪ বিশ্বকাপে যাতে যুক্তরাষ্ট্রকে অংশ নিতে না দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন স্বাধীন দেশের ওপর যুক্তরাষ্ট্রের অনধিকার হস্তক্ষেপকে তাঁরা দেখিয়েছেন কারণ হিসেবে। দুই রাশিয়ান সাংসদের মতে, এর মাধ্যমে বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। ভাবছেন হঠাৎ করে রাশিয়া এর প্রতিবাদে ফিফার কাছে কেন চিঠি লিখল? আসলে শুরুটা করেছিল যুক্তরাষ্ট্রই। কিছুদিন আগে দেশটির দুই সিনেটর ফিফার কাছে চিঠি লিখে দাবি জানিয়েছিলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে যাতে ফিফা থেকে নিষিদ্ধ করা হয় রাশিয়াকে। দুই রুশ সাংসদের চিঠিটা সেটারই জবাব। ওয়েবসাইট।