রুশ-পোলিশ সমর্থকদের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো চ্যাম্পিয়নশিপে রাশিয়া ও পোল্যান্ডের ম্যাচটি কলুষিত হয়েছে দুই দলের সমর্থকদের সংঘর্ষে। ওয়ারশয় কাল ম্যাচটি শুরু হওয়ার আগে একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। পুলিশ এ ঘটনায় ১২০ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। খবর বিবিসি অনলাইনের।বিবিসি জানায়, খেলা শুরু হওয়ার কিছু আগে রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে রুশ-সমর্থকেরা একটি শোভাযাত্রা বের করে। সেই শোভাযাত্রায় পোলিশ-সমর্থকেরা হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। কয়েক হাজার দাঙ্গা পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জল কামান ছুড়ে এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।ওয়ারসর একটি রেস্তোরাঁয় রুশ-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, ওয়ারশর সেই রেস্তোরাঁয় মুখোশধারী প্রায় ৫০ জন পোলিশ-সমর্থক রুশ-সমর্থকদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। খেলা চলাকালে ওয়ারশর বিভিন্ন স্থানে মৃদু হাতাহাতির খবর পাওয়া গেছে। স্টেডিয়ামের বাইরে বড় পর্দায় খেলা দেখার সময় দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির এ ঘটনা ঘটে।