রুশ-কোরিয়া যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ তিনটি বিশ্বকাপেই জয় দিয়ে শুরু করেছে দক্ষিণ কোরিয়া। ২০০২ বিশ্বকাপে পোল্যান্ডের সঙ্গে ২-০, ২০০৬ বিশ্বকাপে টোগোর সঙ্গে ২-১ এবং ২০১০ বিশ্বকাপে গ্রিসের সঙ্গে ২-০। এবার?

হং মিউং-বোর দল ধারাটা বজায় রাখতে চাইবে স্বাভাবিক। কিন্তু চাওয়াটাকে বাস্তব করা সম্ভব হবে? আজ প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রাশিয়া। বিশ্বকাপ ইতিহাস কোরিয়ার হয়েই কথা বলছে। এটা দক্ষিণ কোরিয়ার টানা অষ্টম বিশ্বকাপ। সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল। অন্যদিকে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর মাত্র দুবার বিশ্বকাপে খেলেছে রাশিয়া। দুবারই গ্রুপপর্ব থেকে বিদায়। ১২ বছর পর আবার বিশ্বকাপে জায়গা করে নেওয়া রাশিয়া এবার অবশ্য উচ্চাশা নিয়েই পা রেখেছে ব্রাজিলে।

পাওয়ার ফুটবল আর ট্যাকটিক্যালি রাশিয়া যথেষ্টই শক্তিশালী। বাছাইপর্বে পর্তুগালকে টপকে সরাসরি ব্রাজিলের টিকিট কেটেই সেই প্রমাণ দিয়েছে ফ্যাবিও ক্যাপেলোর দল। রুশদের আত্মবিশ্বাস জোগাবে গত বছরের সেই জয়টিও। গত ১৯ নভেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়েছিল রাশিয়া ও দক্ষিণ কোরিয়া। দুবাইয়ের যে প্রীতি ম্যাচটা ছিল আজকের ম্যাচেরই মহড়া! তাতে ২-১ গোলের জয় রাশিয়াকে মানসিকভাবে এগিয়ে রাখবে। এএফপি।