রূদ্ধশ্বাস হারে স্বপ্ন ফিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব কাবাডিতে অপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শুরু করেছিল দক্ষিণ কোরিয়া। কাল সেই দলটির বিপক্ষে জিততে জিততে হেরে গেল বাংলাদেশ। ম্যাচ শেষের ১ মিনিট ১২ সেকেন্ড বাকি থাকতে ৩০-২৬ পয়েন্টে এগিয়ে থাকা বাংলাদেশ হেরেছে নিজেদের ভুলে। স্কোরলাইন ৩২-৩৫। কোরিয়ার কাছে পরাজয়ে সান্ত্বনা শুধু একটি বোনাস পয়েন্ট। এই হারে সেমিফাইনালের স্বপ্ন এখন অনেকটাই ফিকে। তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬। ‘এ’ গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ কোরিয়া, ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত।
মাত্র ছয় মিনিটে দক্ষিণ কোরিয়াকে অলআউট করে একটি লোনা পায় বাংলাদেশ, ওই ৩ পয়েন্ট বাংলাদেশকে একটা সময়ে এগিয়ে দেয় ১০-০ ব্যবধানে। যদিও দারুণভাবে ফিরে প্রথমার্ধটা ১৫-১৫ অবস্থায় শেষ করে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের পরের ম্যাচটি ১৭ অক্টোবর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।