রূপা-মীমের হ্যাটট্রিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপার হ্যাটট্রিকে (৫ গোল) জাতীয় মহিলা ফুটবলের আঞ্চলিক পর্বে কাল যশোর ৯-০ গোলে হারিয়েছে নড়াইলকে। যশোরের পক্ষে অন্য গোলগুলো করেছেন রেহানা, শিউলি, খালেদা ও বেলি। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে অন্য ম্যাচে মীমের হ্যাটট্রিকে ফরিদপুর ৩-২ গোলে হারিয়েছে রাজবাড়ীকে। রাজবাড়ীর গোল দুটি সালমা ও ডলির। কুমিল্লায় নারায়ণগঞ্জ ৩-০ গোলে জিতেছে কুমিল্লার বিপক্ষে। গোল করেছেন মিথিলা, সুখী ও তাহমিনা। টাঙ্গাইলে স্বাগতিকদের বিপক্ষে খুলনা জিতেছে সুমির একমাত্র গোলে। রাঙামাটি শেষ মুহূর্তে খেলতে অস্বীকৃতি জানানোয় কমলাপুরে ওয়াকওভার পেয়েছে কিশোরগঞ্জ।