রূপান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একহারা গড়ন। উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি, ওজন ৭৬ কেজি। আর যা-ই হোক, ডেভিড ডি গিয়ার ক্ষিপ্রতার অভাব নেই। অথচ ২০১১ সালে যখন ওল্ড ট্রাফোর্ডে আসেন, তখন নাকি ভীষণ অলস ও ঘুমকাতুরে ছিলেন। সকালে অনুশীলন করলে বিকেলে আর করতে চাইতেন না। আর ফাঁক পেলেই দিবানিদ্রার তাল করতেন। এসবই জানিয়েছেন ইউনাইটেডের সাবেক কোচিং স্টাফ এরিক স্টিল। এখন অবশ্য সুবোধ বালক বনে গেছেন ডি গিয়া। তা ফার্গির হাতে পড়লে কে না এমন হয়! ওয়েবসাইট।