প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিন ডিজেল, স্যামুয়েল এল জ্যাকসনের সঙ্গে ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব দ্য জেন্ডার কেজ ছবিতে দীপিকা পাড়ুকোন থাকবেন, সেটা জানাই ছিল। তবে সামনের বছর মুক্তি পেতে যাওয়া ছবিটিতে আরও চমক থাকছে। বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও অন্যতম অভিনেতা! বিষয়টা ডিজেলই জানিয়েছেন, ইনস্টাগ্রামে নেইমারের সঙ্গে একটা সেলফি দিয়ে। তো নেইমারকে কোন ভূমিকায় দেখা যাবে? সেটি নিয়ে সবার মুখে কুলুপ। এরই মধ্যে শুটিং শুরু হয়েছে। নেইমার নাকি ভালো অভিনয় করেছেন! ইনস্টাগ্রাম।