রেকর্ড এখন শুধুই ক্লোসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
C_05
C_05

২৩ মিনিটে টনি ক্রুস পাস বাড়ালেন ব্রাজিল ডি-বক্সে। টমাস মুলারের ডামির পর বল মিরোস্লাভ ক্লোসার পায়ে। ডান পায়ের প্রথম শটে এত জোর ছিল না হয়তো। ফিরিয়ে দিলেন ব্রাজিল গোলরক্ষক হুলিও সিজার। কিন্তু ক্লোসাকে কি আর এভাবে ফেরানো যায়! আবারও সেই ডান পায়েই ফিরতি শট। এবার আর পারলেন না সিজার। বল ব্রাজিলের জালে।
বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার ১৬ নম্বর গোল।
ব্রাজিল পিছিয়ে গেল ২-০ গোলে। পিছিয়ে গেলেন রোনালদো নামের এক কিংবদন্তিও। দ্য ফেনোমেননকে পাশ থেকে সরিয়ে দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেন ক্লোসা। লেখা হলো বিশ্বকাপ ইতিহাসের নতুন একটা অধ্যায়। ফুটবল ইতিহাসেরও। তাঁর গোলের দিনই যে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ফুটবলের এক চিরকালীন রূপকথারও জন্ম দিল জার্মানি!