রেকর্ড কর্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেঞ্চ ওপেনের নামটা কি পাল্টানো উচিত? স্প্যানিশদের রোলাঁ গারোঁয় যে দাপট চলছে তাতে এটা এরই মধ্যে স্প্যানিশ ওপেন হয়ে গেছে! উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ১৪ বার ফ্রেঞ্চ ওপেনের পুরুষ একক জিতেছেন স্পেনের খেলোয়াড়েরা। সংখ্যাটা আজ ১৫ হয়ে যাচ্ছে। ফাইনালে যে মুখোমুখি দুই স্প্যানিশ। দ্বিতীয় সর্বোচ্চ নয়টি শিরোপা গেছে সুইডেনে। সুইডিশরা এত এত শিরোপা পেয়েছে দুই কিংবদন্তি বিয়ন বোর্গ (৬) ও ম্যাটস উইল্যান্ডারের (৩) সৌজন্যে। ইভান লেন্ডল (৩) ও ইয়ান কোডেস (২টি) তৃতীয় সর্বোচ্চ পাঁচটি শিরোপা জিতেছেন সাবেক চেকস্লোভাকিয়ার হয়ে। স্বাগতিক ফ্রান্সের সম্বল বলতে সেই ১৯৮৩ সালে ইয়ানিক নোয়াহর শিরোপাটা।