প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টির যুগে ব্যাটসম্যানদের বেঁধে রাখাটা সহজ নয়। গত চার বছরে ওয়ানডেতে সেই কঠিন কাজটাই নিয়মিত করেছেন মোহাম্মদ হাফিজ। ২০১১ বিশ্বকাপের পর কমপক্ষে ৩০টি উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে ওভারপ্রতি সবচেয়ে কম ৩.৮২ রান দিয়েছেন পাকিস্তানের এই অফ স্পিনার। ওভারপ্রতি ৪.০২ রান দিয়ে হাফিজের পরের স্থানটিতে একই দলের সাঈদ আজমল। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আজমল নেই বিশ্বকাপে, একই অভিযোগে হাফিজ এবার শুধুই ব্যাটসম্যান। নেই তিনের সুনীল নারাইনও (৪.১১)। ৪.১৯ ইকোনমি নিয়ে আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী চারে। পাঁচে বাংলাদেশের সাকিব আল হাসান (৪.২১)। এই তালিকায় প্রথম পেসার দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন (৪.৪১) আছেন ছয়ে।