রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির হোসেন
নাসির হোসেন

৬৮, ৩৬, ৬৩। জিম্বাবুয়ের বিপক্ষে মাত্রই শেষ হওয়া ওয়ানডে সিরিজে নাসির হোসেনের রান। ৩ ম্যাচে ৫৫.৬৬ গড়ে ১৬৭ রান— ‘ধারাবাহিক’ নাসির ছোটখাটো একটা রেকর্ডও করে ফেলেছেন। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান এখন নাসিরই। নাসির পেছনে ফেলেছেন হাবিবুল বাশার ও তামিম ইকবালকে। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাবিবুল ও ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে তামিম করেছিলেন ১৫৫ রান করে। তিন ম্যাচের সিরিজে যেকোনো দেশের বিপক্ষে বাংলাদেশের রেকর্ডটা শাহরিয়ার নাফীসের। ২০০৮ সালে দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০৪ রান করেছিলেন এই ওপেনার।