রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দুই দল মিলে ছুঁয়েছে ছক্কার বিশ্ব রেকর্ড (২৭টি)। তবে অল্পের জন্য এক ম্যাচে দলীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডটা ছুঁতে পারেনি নিউজিল্যান্ড। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে কিউই ব্যটসম্যানরা মেরেছেন ১৭টি ছয়। বিশ্বরেকর্ড ১৮ ছক্কার। সেটিও হয়েছে তিনবার। ১৯৮৬ সালে এন্টিগা টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১৮টি ছয় মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা। ২০০৬ সালে ভারত-পাকিস্তান ফয়সালাবাদ টেস্টের ২৭ ছক্কার ১৮টিই পাকিস্তানের ব্যাটসম্যানদের। ২০১০ সালে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮টি ছক্কা মারেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।