রেকর্ড কর্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাডিন ৫, বেইলি ৩, হ্যারিস ২, ওয়াটসন ১ ও লায়ন ১। অ্যাশেজে এক ইনিংসে ছক্কার নতুন রেকর্ড করে ফেলল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দ্বিতীয় অ্যাশেজ টেস্টের প্রথম ইনিংসে মোট ১২টি ছয় মেরেছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা। অ্যাশেজে এর আগে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মেরেছিলেন ইংলিশ ব্যাটসম্যানরা। ২০০৫ সালে এজবাস্টন টেস্টে ১০টি ছয় ছিল ইংল্যান্ডের প্রথম ইনিংসে। টেস্টে এক ইনিংসে ছক্কা মারার বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ারই—১৭টি। ২০০৩ সালে পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র ইনিংসে ১৭ ছক্কার ১১টিই মেরেছিলেন ম্যাথু হেইডেন, ব্রায়ান লারার ৩৭৫ রান টপকে খেলেছিলেন সেই সময়ের বিশ্ব রেকর্ড ৩৮০ রানের ইনিংস।