রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫ থেকে ছয় মেরেই ‘ডাবল সেঞ্চুরি’ করে ফেললেন ক্রিস গেইল। হ্যাঁ, পরশু কিংস্টনে শ্রীলঙ্কার বিপক্ষে সাতটি ছক্কা মেরেই ওয়ানডেতে দুই শ ছয়ের মাইলফলক পেরিয়েছেন এই জ্যামাইকান। এই ম্যাচের আগে তিনি দাঁড়িয়ে ছিলেন শচীন টেন্ডুলকারের সঙ্গে একই কাতারে। মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কার ডাবল সেঞ্চুরি পুরো করলেন গেইল। বাকি দুজন পাকিস্তানের শহীদ আফ্রিদি (৩০৮) ও শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া (২৭০)। গেইল দুই শ ছুঁয়েছেন ২৪৬ ম্যাচের ২৪১ ইনিংসে। ২০০৫ সালে ভারতের বিপক্ষে নয়টি ছয় মেরে ২০০ পেরোনো আফ্রিদির সেটা ছিল ২০৪তম ম্যাচ (১৯৫ ইনিংস)। জয়াসুরিয়া দুই শ পেরোন ৩৫২ ম্যাচের ৩৪৩ ইনিংসে (অস্ট্রেলিয়া, ২০০৬)।