মিরপুরে কাল সেঞ্চুরি পেয়েছেন শ্রীলঙ্কান ওপেনার কৌশল সিলভা। টেস্টে বাংলাদেশের বিপক্ষে যুগ্মভাবে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক কুমার সাঙ্গাকারা ও শচীন টেন্ডুলকার। দুজনেরই পাঁচটি করে সেঞ্চুরি আছে বাংলাদেশের বিপক্ষে। তালিকার পরের দুজনও শ্রীলঙ্কান— তিলকারত্নে দিলশান-মাহেলা জয়াবর্ধনে (চার সেঞ্চুরি)। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় এককভাবেই শীর্ষে সাঙ্গাকারা (আটটি)। সাতটি সেঞ্চুরি নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে দিলশান। এই দুজনের পরই টেন্ডুলকার (ছয় সেঞ্চুরি)। পাঁচটি করে সেঞ্চুরি জয়সুরিয়া, জয়াবর্ধনে, মোহাম্মদ ইউসুফ ও ব্রেন্ডন টেলরের।