রেকর্ড কর্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের টানা শততম ওয়ানডেটি খেলেছেন ভারতের বিরাট কোহলি। তবে কোনো বিশ্রাম না নিয়ে টানা সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডটা তাঁর নয়, শচীন টেন্ডুলকারের। ১৯৯০ সালের এপ্রিল থেকে ১৯৯৮ সালের এপ্রিল পর্যন্ত ভারতের হয়ে টানা ১৮৫টি ওয়ানডে খেলেছেন। তালিকায় এর পরের নামটা সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ারের। ১৯৯২ সালের ফেব্রুয়ারিতে অভিষেকের পর থেকে ২০০১ সাল পর্যন্ত দেশের হয়ে টানা ১৭২টি ওয়ানডে খেলেছেন ‘ফ্লাওয়ার ব্রাদার্সের’ বড়জন। টানা ১৬২টি ওয়ানডে খেলেছেন অকালপ্রয়াত দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হানসি ক্রনিয়েও। একটানা সবচেয়ে বেশি ওয়ানডে খেলা শীর্ষ পাঁচ ক্রিকেটারের তালিকায় পরের দুজন দক্ষিণ আফ্রিকার শন পোলক (১৩৩) ও ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন (১৩২)।