রেকর্ড কর্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির পর ব্রাজিল। বিশ্বকাপ পেয়ে গেল ১০০ ম্যাচ খেলা দ্বিতীয় দল। কাল ব্রাসিলিয়ায় ক্যামেরুনের সঙ্গে শততম ম্যাচটি খেলেছে ব্রাজিল। জার্মানি শততম ম্যাচটা খেলেছে সালভাদরে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে। শত ম্যাচ খেলা তৃতীয় দলকে পেতে বিশ্বকাপ অপেক্ষা করবে অন্ততপক্ষে ২০২২ পর্যন্ত। সেটাও ইতালি যদি এবারসহ সামনের দুটি আসরেও কমপক্ষে সেমিফাইনালে যেতে পারে তাহলেই। ইতালিয়ানরা আজ খেলতে নামছে ৮৩তম ম্যাচ। ৭২ ম্যাচ খেলে এরপরই আছে দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে পঞ্চাশের বেশি ম্যাচ খেলেছে আরও চারটি দল—ইংল্যান্ড (৬১), স্পেন (৫৯), ফ্রান্স (৫৬) ও মেক্সিকো (৫২)। আজ এই ক্লাবের সদস্য হবে উরুগুয়েও।