রেকর্ড কর্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার রান বেশি, কার উইকেট কিংবা সেঞ্চুরি—বছর শেষে সাধারণত এই প্রশ্নগুলোর উত্তর বেশি খোঁজা হয়। যা খোঁজা হয় না বললেই চলে, তার একটি হলো কে সবচেয়ে বেশি বল খেলেছেন। ২০১৫ সালে টেস্টে সবচেয়ে বেশি বল খেলায় অনেকটা এগিয়ে থেকেই প্রথম অ্যালিস্টার কুক। ১৪ টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক খেলেছেন ৩১২৩ বল। ১৩ ম্যাচে ২৩৭৪ বল খেলে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ আছেন দ্বিতীয় স্থানে। কুক আর মাত্র ১১৫টি বল বেশি খেললেই ভেঙে ফেলতেন এক পঞ্জিকাবর্ষে টেস্টে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড। ২০০২ সালে ১৬ টেস্টে ৩২৩৭ বল খেলেছিলেন ভারতের রাহুল দ্রাবিড়। ১৯৭৪ সালে ইংল্যান্ডের ডেনিস অ্যামিস ১৩ টেস্টে খেলেন ৩১২৬ বল। এই দুজনই শুধু কুকের ওপরে।