রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০২ রান তাড়া করতে হতো ৫৯ ওভারে! শারজায় চতুর্থ ইনিংসে পাকিস্তান তা করেছে ৯ বল হাতে রেখে। ৫.২৫ রান রেটটা চতুর্থ ইনিংসে পাকিস্তানের সর্বোচ্চ তো অবশ্যই (অন্তত ১৭৫ রান বা তার বেশি তাড়া করার বেলায়), চতুর্থ ইনিংসে ২০৫ রানের বেশি তাড়া করতে গিয়ে যেকোনো দলের সবচেয়ে বেশিও। তবে ২০০ রানের বেশি টপকাতে গিয়ে এর চেয়ে ভালো রান রেটের নজির আছে আরও দুটি। ১৯৯৪ সালে ওভালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০৫ রানের লক্ষ্য ইংল্যান্ড ছুঁয়েছিল ৩৫.৩ ওভারে, ৫.৭৭ রান রেটে। ১৯৯৬ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের দেওয়া ২০৫ রান পেরোতে ইংল্যান্ড ৩৭ ওভারে করেছিল ২০৪ (রান রেট ৫.৫১)। একটুর জন্য ড্র হয়েছিল সেই টেস্ট!