রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ডের স্টেফান মাইবার্গ প্রথম ওভারেই মারলেন তিনটি চার। আর পুরো ইংলিশ ইনিংসে চার মাত্র চারটি! ছক্কা নেই একটিও। কাল চট্টগ্রামে কী হেনস্তাই না হলো ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে কমপক্ষে ১০ ওভার ব্যাট করেছে এমন ইনিংসে এর চেয়ে কম চার-ছয় মারার উদাহরণ মাত্র দুটি। ২০১০ সালে গায়ানার প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে মাত্র তিনটি চার ছিল আয়ারল্যান্ডের। বিশ্বকাপের ওই ম্যাচে ৬৮ রানে অলআউট হয় আইরিশরা। এবার চট্টগ্রামেই টি-টোয়েন্টির সর্বনিম্ন ইনিংস খেলার পথে হল্যান্ডের ব্যাটসম্যানরা মেরেছিলেন মাত্র তিনটি চার।