রেকর্ড কর্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচ, পরশু বসনিয়া ম্যাচ শুরু না হতেই খেয়ে ফেলল আত্মঘাতী গোল। বিশ্বকাপের ৩৯তম আত্মঘাতী গোল, দ্রুততমও। বিশ্বকাপে প্রথম আত্মঘাতী গোল মেক্সিকোর, সবচেয়ে বেশিও করেছে স্প্যানিশভাষী দেশটি। অবশ্য মেক্সিকোর সমান তিনটি করে আত্মঘাতী গোল করেছে আরও তিনটি দল—বুলগেরিয়া, দক্ষিণ কোরিয়া ও স্পেন। হল্যান্ড, পর্তুগাল ও সাবেক যুগোস্লাভিয়া করেছে দুটি করে আত্মঘাতী গোল। আত্মঘাতী গোলের সুবিধাটা সবচেয়ে বেশি নিয়েছে ইতালি ও জার্মানি—চারবার করে। এরপরই ফ্রান্স ও যুক্তরাষ্ট্র—এই দুটি দলকে প্রতিপক্ষ তিনবার আত্মঘাতী গোল উপহার দিয়েছে।