রেকর্ড কর্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সবচেয়ে বেশি ১০টি টেস্ট খেলেছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রামের দ্বিতীয় টেস্ট ভেন্যু আগামীকাল পেছনে ফেলছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ হয়েছে বঙ্গবন্ধু ও জহুর আহমেদ স্টেডিয়ামেই। দুটি ভেন্যুই এ পর্যন্ত ১০টি করে টেস্ট ম্যাচ আয়োজন করেছে। নয়টি ম্যাচ আয়োজন করে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম আছে এর পরই। তবে পাকিস্তান পর্বকেও ধরা হলে বঙ্গবন্ধু স্টেডিয়াম থাকবে অনেক ওপরেই। ১৯৫৫ সাল থেকে ২০০৫ সালের মধ্যে মোট ১৭টি টেস্ট হয়েছে এখানে। ক্রিকেট-তীর্থ লর্ডসেই হয়েছে সবচেয়ে বেশি ১২৭টি টেস্ট।