রেকর্ড কর্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লম্বুদের কাহিনিদুই ইনিংসে দুই উইকেট, অভিষেকটা খুব একটা ভালো হয়নি স্টিভেন ফিনের, ঢাকা টেস্টে জায়গাটাও তাই অনিশ্চিত। তবে চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেই কিন্তু রেকর্ডের পাতায় ঢুকে গেছেন ফিন, ইংল্যান্ডর পক্ষে টেস্ট খেলা সবচেয়ে লম্বা ক্রিকেটার তিনিই। নতুন রেকর্ড অবশ্য নয়, তবে ছুঁয়েছেন। ফিনের মতো ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতা ক্রিস ট্রেমলেট ও ডেভিড লার্টারেরও। আর মাত্র এক ইঞ্চি বেশি লম্বা হলে সব মিলিয়ে রেকর্ডেও থাকত তাঁদের নাম। ওয়েস্ট ইন্ডিজের জোয়েল গার্নার এবং অস্ট্রেলিয়ার ব্রুস রিডের উচ্চতা ছিল ৬ ফুট ৮ ইঞ্চি। গত অক্টোবরে প্রথম শ্রেণীর ক্রিকেটে পা রাখা পাকিস্তানের মোহাম্মদ ইরফানের উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি, তাঁর চেয়ে লম্বা কেউ কখনো প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেননি!