রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠে গেছে বায়ার্ন মিউনিখ। এই নিয়ে ১৩ বার সেমিফাইনালে উঠল জার্মান পরাশক্তিরা। বায়ার্নের চেয়ে বেশি সেমিফাইনাল খেলেছে মাত্র একটা দলই; সর্বোচ্চ ৯ বার শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ। ২১ বার সেমিফাইনাল খেলেছে এবার দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়া রিয়াল। ১৩ বার সেমিফাইনাল খেলে এই তালিকায় বায়ার্নের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে এসি মিলান। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার জন্য এবার ১২তম সেমিফাইনাল। ম্যানচেস্টার ও জুভেন্টাস শেষ চারে খেলেছে ১০ বার। চলতি চ্যাম্পিয়নস লিগের শেষ চারে ওঠা ইন্টার মিলান এর আগে সেমিফাইনাল খেলেছে ৭ বার। এবারই প্রথম সেমিফাইনাল খেলবে অলিম্পিক লিওঁ।