রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব বেশি ব্যতিক্রম না হলে পরাজিত দলের কারও হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে না। শচীন টেন্ডুলকার তাঁর ৪৪২ ওয়ানডের দীর্ঘ ক্যারিয়ারে হেরেও ৬ বার ম্যাচ-সেরা হয়েছেন। হেরে গিয়েও সবচেয়ে বেশিবার ম্যাচ-সেরা হওয়ার রেকর্ড এটি। জাভেদ মিয়াঁদাদ হয়েছিলেন ৫ বার। জিম্বাবুয়ের ফ্লাওয়ার ভাইয়েরা ছাড়াও চারবার করে ম্যাচ-সেরা হয়েছেন ক্রিস গেইল ও ইনজামাম-উল হক। বাংলাদেশের তামিম ইকবাল হেরে যাওয়া ম্যাচে সেরা হয়েছিল দুবার, তালিকায় অবশ্য অনেক পেছনে তিনি। তবে টেস্টের রেকর্ডটা মোহাম্মদ আশরাফুলের দখলে। তিনবার ম্যাচ-সেরা হয়েছিলেন তিনি। টেন্ডুলকার ও ওয়াসিম আকরামও হেরে যাওয়া টেস্টে তিনবার করে ম্যাচ-সেরা হয়েছেন।