রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু আরেকটি ‘থ্রিলার’ উপহার দিল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। মাত্র ২ রানে জিতল প্রোটিয়ারা। ৩০৬৫ ওয়ানডের ইতিহাসে এত কম ব্যবধানে জয়ের মাত্র ৪৮তম নজির এটি। এই ৪৮ ম্যাচের ২৪টির ফলাফল আবার নির্ধারিত হয়েছে মাত্র ১ রানে। ১ রানে ওয়ানডে জেতার প্রথম রেকর্ডটি করেছিল নিউজিল্যান্ড, সেটি পাকিস্তানকেই হারিয়ে। ১৯৭৬ সালে শিয়ালকোটে ৩৫ ওভারে নেমে আসা ম্যাচে ১৯৮ রান করেছিল কিউইরা। মুশতাক মোহাম্মদের পাকিস্তান আটকে যায় ১৯৭ রানে। ১ রানের ব্যবধানে সবচেয়ে বেশি পাঁচবার জিতেছে অস্ট্রেলিয়া, সবচেয়ে বেশি পাঁচবারও হেরেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে রেকর্ডে ১ রানে ব্যবধানে হারা সর্বশেষ দুটি ম্যাচই হয়েছে গত ফেব্রুয়ারিতে। ১৬ ফেব্রুয়ারি কানাডাকে হারিয়ে জিতেছে আফগানিস্তান, পাঁচ দিন পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারত।