রেকর্ড কর্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান ওয়ার্থিংটন, ৯ টেস্টে ২৯.১৮ গড়ে ৩২১ রান; ৮ উইকেট। বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া এই সাবেক ইংলিশ ক্রিকেটারের কথা মনে করিয়ে দিলেন অ্যান্ড্রু স্ট্রাউস, চলতি অ্যাশেজের তৃতীয় বলে আউট হয়ে। অ্যাশেজ সিরিজের একদম প্রথম বলে আউট হওয়ার একমাত্র ‘কৃতিত্ব’টি যে ওয়ার্থিংটনের! এই ব্রিসবেনেই ১৯৩৬-৩৭ অ্যাশেজে আর্নি ম্যাককরমিকের করা প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ইংলিশ ওপেনার। ওয়ার্থিংটন কি জানতেন, এই আউট হওয়াটাই কত ‘মূল্যবান’ হয়ে যাবে শেষ পর্যন্ত! তাঁর আগেও অ্যাশেজ টেস্টের প্রথম বলে আউট হয়েছেন দুজন: ১৮৯৪-৯৫ মেলবোর্ন টেস্টে আর্চি ম্যাকলারেন এবং ১৯২৬ হেডিংলি টেস্টে ওয়ারেন বার্ডসলি। কিন্তু এই দুটো সিরিজের প্রথম টেস্ট ছিল না।