রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলবোর্নের সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সম্পর্ক খুবই ভালো। কতটা ভালো? রেকর্ড বলছে, এ মাঠে ১০২ টেস্টের ৫৮টিই জিতেছে অস্ট্রেলিয়া। কোনো এক মাঠে এক দলের সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড। এক মাঠে টেস্ট জয়ের ফিফটির উদাহরণ আছে আর একটিই। সেটিও অস্ট্রেলিয়ার। সিডনিতে ৯৮ টেস্টের ৫৪টিতে জয়। ফিফটি করে ফেলতে পারে ইংল্যান্ডও। লর্ডসে তারা ম্যাচ জিতেছে ৪৬টি। কেবল অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডেরই আছে এক মাঠে কমপক্ষে ৩০টি করে ম্যাচ জেতার রেকর্ড। ওভাল আর হেডিংলিতে ৩৮ ও ৩০টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। অ্যাডিলেড আর ব্রিসবেনে অস্ট্রেলিয়া জিতেছে ৩৪ ও ৩২টি ম্যাচ।