রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সিডনিতে অস্ট্রেলিয়ার হয়ে ১৭তম চল্লিশোর্ধ্ব খেলোয়াড় ব্রাড হগ ফিরিয়ে আনলেন ১৭ বছরের পুরোনো এক স্মৃতি। বয়স পেরিয়ে গেছে ৪০, অস্ট্রেলিয়ার দর্শকেরা এ রকম ক্রিকেটার সর্বশেষ দেখেছিল ১৯৯৫ সালে। ওই বছরের ফেব্রুয়ারিতে অ্যাশেজের শেষ টেস্টে খেলেছিলেন গ্রাহাম গুচ। ওই ম্যাচ শুরুর দিন সাবেক ইংল্যান্ড অধিনায়কের বয়স ছিল ৪১ বছর ১৯৫ দিন। তবে এরও ১৭ বছর আগে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪০ পেরোনো সর্বশেষ ক্রিকেটার। ১৯৭৮ সালের ৩ মে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ববি সিম্পসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টন টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়ান অধিনায়কের বয়স ছিল ৪২ বছর ৮৮ দিন। সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা ক্রিকেটার হলেন বার্ট আয়রনমঙ্গার। ৪৫ বছর বয়সে টেস্টে অভিষিক্ত এই বাঁহাতি স্লো-মিডিয়াম বোলার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন ৫২ বছর ৩২৭ দিন বয়সে।