রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ উইকেটে ১৪৩০ রান। ৪টি সেঞ্চুরি, ৭টি হাফ সেঞ্চুরি। উইকেটপ্রতি রান ৪৭.৬৬। বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ ব্যাটিং গড়ের ম্যাচ হয়ে গেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টটা। আগের রেকর্ডটা হয়েছিল ঠিক আগের ম্যাচেই, গত বছর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে। খুলনার সেই ম্যাচে ৪৬.৬২ গড়ে মোট ১৩৫২ রান হয়েছিল। বাংলাদেশের মাটিতে মোট রানের হিসাবে মাত্রই শেষ হওয়া ম্যাচটি আছে তিনে। সবার ওপরে গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব মিলিয়ে রান হয়েছিল ১৫২৩। ২০১০ সালে চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখেছিল দ্বিতীয় সর্বোচ্চ ১৪৩৫ রান।