রেকর্ড কর্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকারকে তাড়াচট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন ৪০০০ রান ছুঁয়েছেন পল কলিংউড, পরদিন অ্যালিস্টার কুক। কলিংউড ৩০ পেরিয়েছেন বেশ আগেই, কিন্তু চার হাজারের মাইলফলক ছোঁয়ার দিনে কুকের বয়স ছিল মাত্র ২৫ বছর ৭৯ দিন। তাঁর চেয়ে কম বয়সে ৪০০০ করতে পারেননি আর কোনো ইংলিশ, সব দেশ মিলিয়েই পেরেছেন আর একজনই। ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট আঙিনায় পা রাখা শচীন টেন্ডুলকার চার হাজার রান ছুঁয়েছিলেন ২৪ বছর ২২৪ দিন বয়সে। চার হাজারে তো পারেননি, সবচেয়ে কম বয়সে ৫ হাজার রানের রেকর্ডেও টেন্ডুলকারকে পেছনে ফেলতে কুককে করতে হবে দারুণ কিছু। হাতে সময় যে মাত্র ২০৩ দিন! মিরপুরে আজ মাঠে নামার সময় কুকের বয়স হবে ২৫ বছর ৮৭ দিন, টেন্ডুলকারের পাঁচ হাজার হয়েছিল ২৫ বছর ২৯১ দিনে।