রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিংয়ে একমাত্র ইনিংসে করেছেন ২২৪ রান, বোলিংয়ে ৩ উইকেট, সঙ্গে নিয়েছেন ৬টি ক্যাচ। সত্যিকারের অলরাউন্ডারের পরিচয়টা কেপটাউনে বেশ ভালোভাবেই দিয়েছেন জ্যাক ক্যালিস। টেস্টে এক ম্যাচে দুই শর বেশি রান, তিন উইকেট ও পাঁচ ক্যাচ নেওয়ার কৃতিত্ব নেই আর কারোর। তবে শর্তটাকে একটু শিথিল করলে অর্থাৎ শুধু শতরান ধরলেও তালিকাটিতে যোগ হয় শুধু দুটি নাম। দুটোই বড় নাম—ক্রিকেটের সেরা দুই অলরাউন্ডার ফ্র্যাঙ্ক উলি ও গ্যারি সোবার্স। ইংল্যান্ডের উলি ১৯১২ সালে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং সোবার্স ১৯৬৬ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন এই কীর্তি।