রেকর্ড কর্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রান, রান আর রান। রানের বন্যাই বইল কাল শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজে। বৃষ্টির কারণে ৭ ম্যাচের সিরিজ হয়ে গেছে ৬ ম্যাচের। ওই ৬ ম্যাচের একটিতে আবার খেলা হয়েছে অর্ধেক। কিন্তু তার পরও এই সিরিজে সেঞ্চুরি হয়েছে ৯টি। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। কাল ডাবল সেঞ্চুরি পাওয়া রোহিত শর্মা করেছেন দুটি, বিরাট কোহলিও তাই, শিখর ধাওয়ান, এম এস ধোনি, শেন ওয়াটসন, জর্জ বেইলি ও জেমস ফকনার করেছেন বাকি পাঁচটি। এর আগে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা (২০০৫), ইংল্যান্ড-শ্রীলঙ্কা (২০০৬), ভারত-শ্রীলঙ্কা (২০০৯) ও দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে (২০১০) সিরিজে সাতটি করে সেঞ্চুরি হয়েছিল। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা সিরিজটি ছিল ৩ ম্যাচের।