রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বেশি ১৭টি গ্র্যান্ড স্লাম জিতেছেন রজার ফেদেরার। সুইস তারকা দখলে নিতে যাচ্ছেন গ্র্যান্ড স্লামের আরেকটি রেকর্ডও। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের জেমস ডাকওয়ার্থের বিপক্ষে খেলতে নামলেই টানা গ্র্যান্ড স্লাম খেলার রেকর্ডটা নিজের করে নেবেন ৩২ বছর বয়সী ফেদেরার। ২০০০ সালের অস্ট্রেলিয়ান ওপেন থেকে শুরু করে গত বছরের ইউএস ওপেন পর্যন্ত টানা ৫৬টি গ্র্যান্ড স্লাম খেলেছেন ফেদেরার। টানা ৫৬টি গ্র্যান্ড স্লাম খেলেছেন ওয়েইন ফেরেইরাও। ১৯৯১ থেকে ২০০৪ পর্যন্ত হওয়া প্রতিটি গ্র্যান্ড স্লামেই ছিলেন দক্ষিণ আফ্রিকান এই খেলোয়াড়। মেয়েদের টেনিসে রেকর্ডটি জাপানের আই সুগিয়ামার (৬২) দখলে।