গত কয়েক মৌসুমে জিব্রাল্টার, ক্রোয়েশিয়া, হল্যান্ডে বারবার একই চ্যাম্পিয়ন দেখছে স্থানীয় ফুটবল লিগ। উল্টো ঘটনাও আছে। পরপর দুই মৌসুম দূর অস্ত, গত আট মৌসুমে আট চ্যাম্পিয়ন দেখেছে আটলান্টিকের ওপারের মেক্সিকো। মেক্সিকোর লিগটা অবশ্য অন্য রকম, এক বছরেই দুটি লিগ—আপেরতুরা ও ক্লসুরা। দুই অংশেই আলাদা চ্যাম্পিয়ন। সেই হিসাবে ২০১০ থেকে টানা আট মৌসুমে ভিন্ন চ্যাম্পিয়ন দেখেছে ওই দেশের ঘরোয়া লিগ। ১১ মৌসুমে ভিন্ন ১১ চ্যাম্পিয়নও পেয়েছে দুটি দেশ—ইন্দোনেশিয়া ও হল্যান্ড। ইন্দোনেশিয়ায় ১৯৯১-৯২ থেকে ২০০৩ পর্যন্ত এবং হল্যান্ডে ১৯৪২-৪৩ থেকে ১৯৫৩-৫৪ পর্যন্ত (১৯৪৪-৪৫ মৌসুমে লিগ হয়নি)।