রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ম্যাচ না হেরেও বিদায় কম দেখেনি বিশ্বকাপ ফুটবল। এই দুর্ভাগ্যের সঙ্গে সবচেয়ে বেশি পরিচয় আছে ইংল্যান্ডের। ১৯৮২-এর স্পেন বিশ্বকাপে পাঁচ ম্যাচে অপরাজিত থেকেও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় ইংলিশরা। ২০০৬ সালে একই ঘটনা, এবার কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সঙ্গে টাইব্রেকারে হেরে বিদায়। ১৯৯০ সালেও একই পরিণতি—সেমিফাইনালে পশ্চিম জার্মানির কাছে টাইব্রেকারে হেরে ​বিদায় নিয়েছিল ইংল্যান্ড। পরে অবশ্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালির কাছে হারে দলটি। উল্টো চিত্রও আছে। বিশ্বকাপে একটি ম্যাচও না জিতে বাড়ি ফেরার ভূরি ভূরি উদাহরণ দেওয়া যেতে পারে। মেক্সিকো ও বুলগেরিয়াই এই তালিকায় সবার ওপরে। দুটি দলই ছয়টি বিশ্বকাপ থেকে কোনো ম্যাচ না জিতেই বিদায় নিয়েছে।