রেকর্ড গড়লে লাখ টাকা, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ কোটি টাকার গেমস। কিন্তু রীতি নেই বলে ক্রীড়াবিদদের জন্য আর্থিক পুরস্কার দেওয়া যায় না বলে জানানো হয়েছিল এত দিন। এটা নিয়ে কথা উঠেছিল আগেই। অবশেষে গেমসের পঞ্চম দিনে এসে হাত খুলেছে আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বাংলাদেশ গেমসে ব্যক্তিগত জাতীয় রেকর্ড গড়লে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে কাল বিওএর পক্ষ থেকে। তবে একাধিক রেকর্ড গড়া খেলোয়াড়দের বেশি উৎফুল্ল না হওয়াই ভালো। গেমসের স্টিয়ারিং কমিটির প্রধান হারুনুর রশিদ জানান, ‘একজন একাধিক রেকর্ড করলেও এক লাখ টাকাই পাবে। মানে ১০টি রেকর্ডের জন্য যা, একটির জন্যও তা-ই।’এখন পর্যন্ত গেমসে সাঁতারু মাহফিজার রহমান (সাগর) চারটি রেকর্ড করেছেন। এ ছাড়া সাঁতারে আরও পাঁচটি রেকর্ড হয়েছে বলে জানিয়েছে বিওএ। গতকাল সাইক্লিংয়ে দুটি রেকর্ড হয়েছে। অ্যাথলেটিকসে মেয়েদের ২০০ মিটার সিপ্রন্টে ইলেকট্রনিক বোর্ডে প্রথম দুজনই রেকর্ড টাইমিং করেছেন বলে দাবি করছে অ্যাথলেটিকস ফেডারেশন। যদিও নানা তুঘলকি কারবার করে বারবার ওই টাইমিং বদল করেছে ফেডারেশন, যে কারণে এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল।