রেকর্ড গড়লেন ট্রট-ব্রড
লর্ডস টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনে ১০২ রানে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ড যখন চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে, সে সময় শক্ত হাতে হাল ধরেন জনাথন ট্রট ও স্টুয়ার্ট ব্রড। দ্বিতীয় দিন শেষে ২৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে। কিন্তু এখানেই থেমে থাকেননি তাঁরা। অষ্টম উইকেট জুটিতে গড়েছেন সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ড।অষ্টম উইকেট জুটিতে ৩১৩ রানের পার্টনারশিপ গড়ে এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন ওয়াসিম আকরাম ও সাকলায়েন মুশতাক। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তাঁরা। ১৪ বছর পর ৩৩২ রানের জুটি গড়ে এই রেকর্ড ভাঙলেন ট্রট ও ব্রড। পার্টনারশিপে জনাথন ট্রটের অবদান ১৩৫ রান এবং স্টুয়ার্ট ব্রডের ১৬৯ রান।এর আগে অষ্টম উইকেট জুটিতে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডটি ছিল ৮০ বছরের পুরোনো। ১৯৩১ সালে লর্ডসেই এই রেকর্ড গড়েছিলেন গাবি এলেন ও লেস আমেস। তাঁরা করেছিলেন ২৪৬ রান।—ওয়েবসাইট