রেকর্ড গড়লেন রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ প্রিমেরা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটি করেই ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। কাল আলমেরিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৮-১ গোলের জয়ে দুইটি গোলটি করেছেন রোনালদো। এই গোলের সুবাদে রিয়াল মাদ্রিদেরই সাবেক তারকা মেক্সিকান হুগো সানচেজ ও অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক তারকা টেলমো জারাকে পেছনে ফেলে রোনালদো গড়লেন এক মৌসুমে লিগে সর্বোচ্চ ৪০ গোলের নতুন রেকর্ড।এদিকে আগেই লিগ শিরোপা নিশ্চিত করে রাখা বার্সেলোনা কাল লিগের শেষটাও টানল জয় দিয়ে। দ্বিতীয় সারির দল নামিয়েও মালাগার মাঠে গিয়ে মালাগাকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ওয়েবসাইট।