রেকর্ড গড়ে জিতল শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার ফুটবল লিগে এতদিন সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ছিল ৭-০। সপ্তম পেশাদার লিগে এসে সেই রেকর্ড ভাঙল শেখ জামাল ধানমন্ডি। নবাগত উত্তর বারিধারাকে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা, পেশাদার লিগে এটাই এখন সবচেয়ে বড় ব্যবধানে জেতার রেকর্ড। হ্যাটট্রিক করেছেন শেখ জামালের দুই বিদেশি এমেকা ডার্লিংটন (৪ গোল) ও ওয়েডসন। অন্য গোলটি মামুনুলের।
এই জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ করল শেখ জামাল। দুইয়ে আবাহনী (১৯), মুক্তিযোদ্ধা তৃতীয় (১৫), চারে মোহামেডান (১৪)।